Terms of Service
সর্বশেষ আপডেট: সেপ্টেম্বর ২০২৬
শর্তাবলী গ্রহণ
Mumtahin ব্যবহার করার মাধ্যমে আপনি এই শর্তাবলীতে সম্মত হচ্ছেন। শর্তাবলী গ্রহণযোগ্য না হলে অনুগ্রহ করে অ্যাপটি ব্যবহার করবেন না।
সেবার বর্ণনা
Mumtahin একটি প্রশ্নপত্র তৈরির টুল, মূলত মাদরাসা, স্কুল ও কোচিং সেন্টারের শিক্ষকদের জন্য। কোনো signup বা account ছাড়াই সরাসরি browser থেকে ব্যবহার করা যায়।
আপনার তৈরি কনটেন্ট
আপনার তৈরি সব প্রশ্নপত্র শুধু আপনার ডিভাইসে সংরক্ষিত থাকে — এর মালিকানা সম্পূর্ণ আপনার। প্রশ্নপত্রের বিষয়বস্তুর সঠিকতা, উপযুক্ততা ও কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনি নিজে দায়ী।
⚠️ ডেটা শুধু আপনার ডিভাইসে থাকে
আপনার তৈরি প্রশ্নপত্র browser storage-এ থাকে, তাই browser-এর storage মুছে গেলে, browser পরিবর্তন করলে, বা ডিভাইস হারিয়ে/নষ্ট হলে তা হারিয়ে যেতে পারে। লাইভ comments আলাদা Supabase database-এ থাকে। নিয়মিত PDF export করে backup রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। এভাবে ডেটা হারানোর জন্য Mumtahin দায়ী থাকবে না।
Free ও Premium প্ল্যান
Free ভার্সনে watermark ও footer-এ বিজ্ঞাপনসহ PDF export করা যায়। Premium নিলে watermark ও বিজ্ঞাপন সরে যায়। বর্তমান মূল্য ও মেয়াদ এই ওয়েবসাইটের Pricing অংশে দেখুন — এটি যেকোনো সময় পরিবর্তন হতে পারে।
পেমেন্ট ও লাইসেন্স activation
Premium এর পেমেন্ট bKash/Nagad এ ম্যানুয়ালি নেওয়া হয়। পেমেন্টের পর WhatsApp/IMO তে জানালে লাইসেন্স কী ম্যানুয়ালি পাঠানো হয় — এতে কিছুটা সময় লাগতে পারে। লাইসেন্স আপনার ফোন নম্বরের সাথে যুক্ত থাকে, তাই নতুন ডিভাইসেও একই নম্বর ও কী দিয়ে সেটি reactivate করা যায়।
Refund
কোনো সমস্যা হলে আগে সমাধানের চেষ্টা করা হয়। কোনোভাবেই সমাধান না হলে এবং আপনি সেবাটি থেকে উপকৃত হতে না পারলে, bKash/Nagad-এর সেন্ড মানি খরচ বাদ দিয়ে বাকি টাকা ফেরত দেওয়া হয়।
যা করা যাবে না
লাইসেন্স কী পুনরায় বিক্রি বা শেয়ার করা, demo/license verification সিস্টেম বাইপাস করার চেষ্টা করা, বা অ্যাপ reverse-engineer করার চেষ্টা করা যাবে না।
মালিকানা
Mumtahin অ্যাপ, এর ডিজাইন, কোড ও নাম Tarteeb এর সম্পত্তি। এই শর্তাবলী শুধু ব্যবহারের অনুমতি দেয়, মালিকানা হস্তান্তর করে না।
দায়বদ্ধতার সীমা
Mumtahin "as is" ভিত্তিতে দেওয়া হয়, কোনো ধরনের warranty ছাড়া। ব্যবহারের ফলে সৃষ্ট কোনো ক্ষতি বা ডেটা হারানোর জন্য Tarteeb দায়ী থাকবে না।
পরিবর্তন
এই শর্তাবলী, ফিচার ও মূল্য যেকোনো সময় পরিবর্তন হতে পারে। বড় কোনো পরিবর্তন হলে এই পেজে আপডেট দেওয়া হবে।
যোগাযোগ
শর্তাবলী সংক্রান্ত যেকোনো প্রশ্নের জন্য: ar.fahim.dev@gmail.com
আমাদের গোপনীয়তা নীতি দেখুন।